• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে বিএনপি-জাপার পাঁচশ’ নেতাকর্মী আ.লীগে

1111
ঢাকা: চাঁদপুরে বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন।
এ সময় মায়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় আস্থা হারিয়েই বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছে।
“তার কথায় নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে। তারা যেটা বলে সেটা বিপরীত হয়।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক মায়া বলেন, মানুষ বিএনপির কাছ থেকে সরে এসেছে। শত শত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদানই তার প্রমাণ।
অন্যদের মধ্যে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সম্পাদক এম এ কুদ্দুস, ছেংগারবচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ এ সময় উপস্থিত ছিলেন । উৎসঃ   বিডিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ