• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী (২০)। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে থানায় একটি মামলা করেন তিনি। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর একটি হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাজেদুল ফারুক (৩৫)। তিনি গাজীপুর মহানগরীর পূর্ব ধিরাশ্রম এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ জানায়, কয়েক বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। পরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তাঁরা। দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু অভিযুক্ত মাজেদুল ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। গত বছরের ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে ফোন করে ডাকেন মাজেদুল। টঙ্গীর সাহেরা মার্কেট এলাকায় ডেকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে রাতভর গাড়িতে ধর্ষণ করেন মাজেদুল। পরদিন শনিবার ভোরে টঙ্গী কলেজ গেট এলাকায় ওই নারীকে ফেলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। ঘটনার দুই দিন পর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী ওই নারী জানান, ‘সাংসারিক নানা বিষয়ে বনিবনা না হওয়ায় মাজেদুলকে তালাক দিই। তালাকের পর মাজেদুল আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। আমাকে ফের বিয়ের আশ্বাস দিয়ে শুক্রবার রাতে ফোন করে ডেকে নিয়ে গাড়িতে তুলে ধর্ষণ করে। থানায় মামলা করেছি। র‍্যাব থেকে ফোন করে মাজেদুলকে গ্রেপ্তারের বিষয়টি আমাকে জানাল।’

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র‍্যাব মাজেদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ