• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পলিথিন থেকে জ্বালানি তেল

poli bagপ্রযুক্তি ডেস্ক: প্রতিবছর স্রেফ আমেরিকানরাই ১০ হাজার কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করছে। এর মাত্র ০.৬ শতাংশ পলিথিন পুনর্ব্যবহারের আওতায় আসছে। বাকি সবটাই পরিবেশে ছড়িয়ে দূষণ ঘটিয়ে যাচ্ছে। আইন করেও বিশ্বব্যাপী পলিথিনের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে অব্যাহত চেষ্টায় ক্ষতিকর এ বস্তুটির সর্বোচ্চ পুনর্ব্যবহার সম্ভব করেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ইলিনয়স সাসটেইনেবল টেকনোলজি সেন্টারের গবেষকরা পলিথিন থেকে ডিজেল, প্রাকৃতিক গ্যাস, ন্যাপথা (একধরনের দ্রাবক), গ্যাসোলিন, মোম, লুব্রিকেটিং অয়েল তৈরি করেছেন।

গবেষকদলের নেতৃত্বে থাকা ভারতীয় বংশোদ্ভূত ব্রজেন্দ্র কুমার শর্মার দাবি, অশোধিত খনিজ তেল শোধনের মাধ্যমে মাত্র ৫০-৫৫ শতাংশ জ্বালানি পাওয়া যায়। কিন্তু পুনঃ চক্রায়নের মাধ্যমে আমাদের ব্যবহৃত পলিথিনের ৮০ শতাংশই কাজে লাগানো সম্ভব। ব্যবহৃত পলিথিন পুনঃ চক্রায়নের মাধ্যমে উৎপাদিত ডিজেল অন্য সাধারণ ডিজেলের সঙ্গে ৩০ শতাংশ হারে মেশানোর পর কোনো জটিলতাও তৈরি হয়নি বলে শর্মা জানান।

এর আগে এক গবেষণায় পলিথিন থেকে অশোধিত জ্বালানি তেল তৈরি করেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় এবার পলিথিন থেকে ব্যবহারযোগ্য জ্বালানি তেল তৈরি করেছেন তাঁরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ