• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে পাথর সঙ্কটে তিন প্রকল্পের ভবিষ্যত অনিশ্চিত! 

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। পাথর সঙ্কটের কারণে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তিনটি প্রকল্পের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সুত্র মতে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়নে চলমান তিনটি প্রকল্পে মোট পাথরের প্রয়োজন ১ কোটি ৬ লক্ষ সিএফটি। এর বিপরীতে অর্ধেক পাথরের যোগান দিতে পারছে না সরবরাহকারীরা। ফলে প্রকল্পগুলির ভবিষ্যত নিয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে। চলমান তিনটি প্রকল্প হচ্ছে ১. কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গনরোধ প্রকল্প, ২. কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঘুঘুমারী হতে ফুলুয়ার চর ঘাট ও রাজিবপুর উপজেলা সদর (মেম্বার পাড়া) হতে মোহনগঞ্জ বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন হতে বামতীর সংরক্ষণ প্রকল্প এবং ৩. কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প।
সুত্র জানায়, পাথরের অভাবে যদি চলতি শুস্ক মৌসুমে প্রকল্প তিনটির কাজ সমাপ্ত করা না যায় তাহলে আগামী বন্যা মৌসুমে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদে ভাঙ্গনের ভয়াবহতা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুনের সাথে কথা হলে তিনি পাথর সঙ্কটের কথা অকপটে স্বীকার করে বলেন, পাথর সঙ্কট নিয়ে তুমুল ঝামেলায় রয়েছি। বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ