• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সিসি নিউজ ।। দিনাজপুর পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এসময় মামলা থেকে আফজাল হোসেন কবিরাজ নামে আরেকজনকে মুক্তি দেয়া হয়েছে।

সোমবার দুপুর দুইটার দিকে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এই রায় দেন ।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শিংগীমারী তকেয়াপাড়া জমিরহাট গ্রামের বাসিন্দা ।

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তৈয়বা বেগম বলেন, দীর্ঘ পাঁচ বছর পর আলোচিত পুজা রানী শিশু ধর্ষণ মামলার এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। এই মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালতে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি তর্কের ভিত্তিতে আজকের রায় ঘোষণা হলো।

অন্যদিকে আসামি পক্ষের উকিল আজমত উল্লাহ আজম বলেন, এই মামলার রায় তরিঘড়ি করে দেয়া হয়েছে। আমার মক্কেল সাইফুল ইসলাম ন্যায়বিচার পায়নি। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং ন্যায়বিচার পাব।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর ২০১৬ আসামি সাইফুল ইসলাম শিশুটির বাড়ির পাশ থেকে ফুসলিয়ে একটি নির্জন ঘরে আটকে রেখে ধর্ষণ করে ও বিড়ির আগুন দিয়ে ছ্যাঁকা দেয় । তার পরদিন সাইফুলের বাড়ির পাশের হলুদ ক্ষেতে রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করে শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ