• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর নতুন জেলা প্রশাসক নিয়োগ

সিসি নিউজ ।। কৃষিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি হওয়া নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে গত ৫ জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী জেলা প্রশসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী হিসেবে বদলীর আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু তার জন্য বাতিল করার কথা উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ