• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাসে যাত্রী অর্ধেক হলেও বাড়ছে না ভাড়া

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোয় অর্ধেক আসন ফাঁকা রেখে সড়কে বাস চলাচল করবে। আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে স্বাস্থ্যবিধি মেনে নতুন এ নিয়ম কার্যকর হলেও বাড়ছে না ভাড়া।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে বুধবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান। এর আগে বেলা ২টা ৪০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

জানা যায়, আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে গণপরিবহনকে। এ ক্ষেত্রে বাস ভাড়া আগেরটাই বহাল থাকবে। নতুন করে ভাড়া বাড়ানো হয়নি। বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করবেন বাস মালিকরা।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিয়েছেন।

ফের করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত বিশ্ব। এমন অবস্থায় করোনা মোকাবেলায় আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে ১১ দফা বিধি-নিষেধ কার্যকর করতে যাচ্ছে সরকার। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ২০২০ সালে করোনা ধরা পড়ার পর সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে প্রথম দফায় ৬৮ দিন বাসসহ সবধরনের গণপরিবহন বন্ধ ছিল। ১ জুন থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল শুরু হলে মালিকদের প্রস্তাবে ওই বছর ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ