• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।। বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো রংপুরে নির্মিত হয়েছে ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স। আজ রোববার নবনির্মিত এই ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন প্রান্ত থেকে মূল অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এ সময় রংপুর বিভাগকে উন্নত ও সমৃদ্ধ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়েই রংপুরবাসী এ ধরনের সুযোগগুলো পাচ্ছেন, সেটা ভুললে চলবে না।’

শীতের প্রকোপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি।’ এ সময় বিত্তশালীদের শীতবস্ত্র বিতরণের জন্য অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি।

এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানান বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ জানুয়ারি আট জেলা নিয়ে দেশের সপ্তম বিভাগ হিসেবে রংপুর বিভাগ গঠন করা হয়। একই বছরের মার্চ মাস থেকে জেলা প্রশাসকের পুরনো ভবনে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অত্যাধুনিক এই সদর দপ্তর নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত রংপুর বিভাগের উন্নয়নের অংশ।

রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ