• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা কার্যক্রম শুরু

সিসি নিউজ।। কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব মোকাবেলায় নীলফামারীতে জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়েছে নীলফামারী জেলা প্রশাসন।
বুধবার বেলা সাড়ে এগারোটায় শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষীণকালে পথচারী ও দোকানদারসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ ও অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় অংশ গ্রহণ করেন।
স্বাস্থবিধি ও সরকারী নির্দেশনা মানাতে আগামীকাল বৃহষ্পতিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ, জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় প্রমূখ ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম জানান, দেশে আবারো কোভিড-১৯ ডেল্টা ভেরিয়েন্টের পাশাপাশি নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও জনসাধারণ সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য বিধি ও মাস্কা বিহিন অবাদে চলাচল করছে। এতে করে জেলায় কোভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ছে। জেলার প্রত্যেকটি নাগরিক যাতে কোভিড-১৯ আক্রান্ত থেকে নিরাপদ রাখাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে।
পাশাপশি স্বাস্থবিধি অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে জেলার ছয় উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কার্যক্রম শুরু করা হবে।
নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান,‘গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৩৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জন কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।’
তিনি আরো জানান, কোভিড-১৯ শুরু থেকে এযাবৎ মোট ৩৬ হাজার ৮টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪৮৭ জন করোনা পজেটিভ হন। আক্রান্তদের মধ্য থেকে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন। মোট আক্রান্ত থেকে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩৯২ জন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ