• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় শিশু সায়মা আক্তার (৯) নিহত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী নামক স্থানে ঘটনাটি ঘটে। সে ওই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সবদের আলীর মেয়ে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ীর পাশের সড়ক পার হচ্ছিল শিশুটি। এসময় একটি দ্রুতগামী মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ ০২-১৯০২) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মাইক্রোবাসটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে যায়।
ডোমার থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক মাইক্রোবাসটিও আটক করা হয়। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ