• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আল মামুন সরকারের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল -মামুন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোরে শহরের বাঙ্গালীপুর নিজপাড়াস্থ সবুজ সংঘ মাঠ সংলগ্ন নিজ বাসভাবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, দুই ভাই ও দুই বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট খিয়ারপাড়ায় প্রথম জানাজার নামাজ এবং বাদ আছর সৈয়দপুর শহরের দারুল উলুম মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফেন করা হয়।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও শামীম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ