সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ চারশ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল চারটায় এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন প্রত্যাশা’৮৬ এর উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
শহরের শামসুল হক মেমোরিয়াল একাডেমি চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুবিন সরকার, সম্পাদক শেখ মো: শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিটন প্রমূখ।