• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে মাঠে প্রশাসন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মাঠে নেমেছে প্রশাসন ও থানা পুলিশ।

শনিবার উপজেলার পাকেরহাট, টংগুয়া ও চৌরঙ্গী বাজার এলাকায় মাস্ক না পড়ার দায়ে ৪টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মারুফ হাসান।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাই স্বাস্থ্য সরকারী নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা মূলক প্রচারণা চলছে। এতেও জনগণ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগ,থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠন সচেতনতামূলক কর্মসূচী ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ