• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্দোনেশিয়ায় সংঘর্ষের পর বারে অগ্নিসংযোগ, নিহত ১৯

সিসি নিউজ ডেস্ক ।। ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়াতে একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এলাকার দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়েস্ট পাপুয়ার সোরং শহরের পুলিশ কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

সোরং পুলিশের এক কর্মকর্তা বলেন, দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘাত চলার সময় এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে ভেতরে আটকা পড়েন ১৮ জন।

ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি মেট্রোটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম।

অ্যাডাম আরও বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় এখনো তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ