• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাবিপ্রবির ৫ সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার, মামলার প্রস্তুতি

সিসি নিউজ ডেস্ক ।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত পাঁচ সাবেক শিক্ষার্থীকে আটক করে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থসহায়তার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র আজাদ রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

আটককৃতরা হলেন—বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করা হাবিবুর রহমান স্বপন, একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করা রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ। বাকি দুজনের নাম এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর ফার্মগেট ও উত্তরা এলাকা থেকে ওই পাঁচ সাবেক শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্যের ভিত্তিতে তাঁদের ধরতে সহায়তা করেছে সিআইডি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ