• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। রাঙামাটি জেলার চার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করতে আসেন তাঁরা। সেখানে শপথগ্রহণ শেষেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাঁরা। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছনে।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৮ সালে উপজেলা পরিষদ চত্বরে গুলি করে হত্যা করা হয় শক্তিমান চাকমাকে। আমরা তাঁদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছি। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ