• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে

সিসি নিউজ ।। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শুরু হয়েছে মাঝারি শৈত্য প্রবাহ। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া অফিস।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুই-তিন দিন বিরাজ করতে পারে। হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, উত্তর দিক থেকে ধেয়ে আসছে হিমেল হাওয়া। এই হাওয়া আসার গতিবেগ বেড়ে যাওয়ায় আকাশে এখন মেঘ নেই। ভোরের দিকে একটু হালকা কুয়াশা পড়লেও সকাল হতে না হতেই রোদের দেখা মিলেছে। তারপরও ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। আগামী আরও দু-তিনদিন মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ