সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পত্রিকা বিক্রেতা (হকার) ও রিকশা চালক শীতার্তের মাঝে জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা “আলপন” এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওই পত্রিকা অফিস চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল।
সভাপতিত্ব করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক কাজী জাহিদ। এ সময় আলপন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।