সিসি নিউজ ডেস্ক।। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস হতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকরে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় (৮-১২) কি.মি. যা অস্থায়ীভাবে দমকা ঘণ্টায় ঘণ্টায় ৩০ কি.মি.।