• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পিকনিকের বাস খাদে পড়ে সাত শিশু নিহত

chilod-0020140216003217যশোর: যশোরের চৌগাছার ঝাউতলায় পিকনিকের বাস খাদে পড়ে সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ শিশু। তবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার রাত পৌনে নয়টায় এ ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাসটি পিকনিকে গিয়েছিল। মেহেরপুরের মুজিব নগর থেকে পিকনিক শেষে বাসটি যশোরের বেনাপোলের উদ্দেশ্যে ফিরছিল। রাত সাড়ে পৌনে নয়টায় চৌগাছার ঝাউতলায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই সাত শিশু মারা যায়। আহত হয় অন্তত আরো ২০ জন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বেনাপোলে তিন দিনের শোক ঘোষণা

বাস দুর্ঘটনায় সাত স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দর নগরী বেনাপোল শোকের নগরীতে পরিণত হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের গগন বিদারী আর্তচিৎকারে বেনাপোলের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠেছে। এর আগে রাত  নয়টার দিকে দুর্ঘটনার খবর বেনাপোলে পৌছা মাত্রই থমকে যায় সেখানকার কাজকর্ম। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। অন্যদিকে বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোসহ নিহতের বাড়িতে ছুটে যান। সেই সঙ্গে তিনি পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ