• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর সেতুবন্ধন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সিসি নিউজ ।। সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আজ ৫ ই ফেব্রয়ারি অনুষ্ঠিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ‌‌’সৈয়দপুর সেতুবন্ধন পাঠাগার’ আয়োজিত সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়।

দিনব্যাপী কর্মসুচির আওতায় ছিল বনার্ঢ্য র‌্যালি আলোচনাসভা, পুস্তক পাঠ এবং পুরস্কার বিতরণ। সেতুবন্ধন পাঠাগারের সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা পরিষদের সদস্য মো: শামীম হোসেন চেীধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সাংবাদিক ও কবি সৈয়দা রুখসানা জামান শানু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র ইউপি চেয়ারম্যান মো: জুয়েল চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যংক লিমিটেড সৈয়দপুর শাখার ম্যানেজার জি. এম কামরুল হাসান, ইংরেজি প্রভাষক মো: মাহফুজা আলি শাহ্ ।

স্বাগত বক্তব্য প্রদান করেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান। আলোচনা শেষে পাঠাগারের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারে কিশোর-কিশোরিদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গ্রন্থ ‌‌”মহানায়ক মুজিব ভাইয়ের গল্প” গ্রন্থটি পাঠ শুরু হয়। গ্রন্থ পাঠে অংশ নেন ছাত্র-ছাত্রি এবং অতিথিবৃন্দ। বিচারক মন্ডলীর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ