• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় এক রাতেই ৮টি গরু চুরি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। এক রাতেই দিনাজপুরের খানসামা উপজেলায় ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়াল পাড়া এলাকার মনোরঞ্জন রায়ের গোয়ালঘর থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমানোর আগে ৯টি গরুকে গোয়ালঘরে বেঁধে রেখে যান। কিন্তু মঙ্গলবার সকালে তার বাড়ির বেড়া ও দরজার তালা ভাঙ্গা এবং গোয়ালঘরে শুধু ১টি বাছুর দেখতে পান। পরে আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুর সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মনোরঞ্জন রায় বলেন, গরু মোটাতাজাকরণ ও সামান্য জমি চাষ করে আমার সংসার চলত। গতকাল রাতে চোরেরা ৮টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছে।

এ ব্যাপারে খানসামা থানার ওসি কামাল হোসেন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর শনাক্তের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। এই জন্য আশপাশের থানাগুলোতে খবর পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ