• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইউপি নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পাঁচটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ ফেব্রুযারি) বিকেল সাড়ে তিনটায় সৈয়দপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান সরকার শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১ নম্বর কামারপুকুর, ২ নম্বর কাশিরাম বেলপুকুর, ৩ নম্বর বাঙ্গালীপুর, ৪ নম্বর বোতলাগাড়ী ও ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ৬০ জন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য শপথ গ্রহন করেন। এদের মধ্যে ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪৫ জন সাধারণ সদস্য।
এর আগে সকালে নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ