• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে গণপিটুনিতে মোটরসাইকেল চোর বাটুলের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। গণপিটুনিতে উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জানা যায়, বুধবার রাত ৮টায় বাটুল দিনাজপুর সদর উপজেলার সদরপুর চাকারবাজারে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনগন তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। পরে সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনগন তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ রাত পৌনে ১০টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাটুল জেলার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

সদর থানা সূত্রে জানা যায়, তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, বাটুল একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ