• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দূর হবে রোদে পোড়া দাগ

Lifeলাইফস্টাইল ডেস্ক :  সুন্দর ত্বক দেখতে কার না ভালো লাগে। কিন্তু রোদে ত্বক পুড়ে গেলে ত্বক তামাটে কিংবা কালচে হয়ে যায়, যা দেখতে বেমানান। অবশ্য পশ্চিমা দেশগুলোতে রোদে পোড়া ত্বকের খুব কদর রয়েছে। যাহোক, শত ব্যস্ততার মধ্যে কী করে একটু সচেতনতা ও যত্ন দূর করে দিতে পারে রোদে পোড়া দাগ, সেটিই উল্লেখ করা হবে। বাইরে থেকে ফিরে খানিকটা সময় ঠাণ্ডা পানির ঝাপটা দিন। এটা ত্বকে কালচে দাগ পড়তে দেয় না। সপ্তাহে তিনদিন শশা ও আলু পেস্ট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এত ত্বকের দাগ দূর হবে, নতুন দাগ পড়বে না, সেইসঙ্গে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। সপ্তাহে দুইদিন টকদইয়ের সঙ্গে পাকা কলা পেস্ট করে ত্বকে লাগালেও রোদে পোড়া দাগ দূর হবে, ত্বক মসুণ হবে। নিয়মিত তিলের তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে রাতে ত্বকে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। বাইরে বের হওয়ার ২০ থেকে ২৫ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন লাগিয়ে বের হতে পারেন। আমাদের দেশের তাপমাত্রা অনুযায়ী সানস্ক্রীন লোশনের এসপিএফ যেন অন্তত ৩০ হয়, সেদিকে লক্ষ রাখবেন। এছাড়া বেশি বেশি পানি, ফলমূল ও শাকসবজি খাবেন। রোদে বের হলে ছাতা, রোদচশমা ব্যবহার করবেন। চলতে ফিরতে এমন সচেতনতায় আপনি ফিরে পেতে পারেন আপনার রোদে ক্ষতিগ্রস্ত ত্বক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ