• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সিসি নিউজ।। শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা না যেতেই চেয়ারম্যানের গোয়ালঘর থেকে উদ্ধার করা হলো চোরাই গরু। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।

পুলিশ জানিয়েছে, ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরীর গোয়ালঘর থেকে থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। তিনি জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়ে ভোটে জয়ী হন। গত বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানা পুলিশ।

গরু চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া তসির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০), সোনাখুলী বড়বাড়ি এলাকার খমির উদ্দিনের ছেলে আজানুর ইসলাম (৩৫) এবং গরু চুরির মামলার বাদী একই ইউনিয়নের ডাঙ্গা পাড়া পশ্চিম বেলপুকুরের মতিয়ার রহমানের স্ত্রী মোর্শেদা বেগমের দেবর ফেরদৌস (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোর্শেদার বেগমের গোয়ালঘর শাহিওয়াল জাতের একটি বকনা গরু হারিয়ে যায়। গরুটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় মোর্শেদা বেগম সৈয়দপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-সহাকারী পরিদর্শক ইন্দ্র মোহন গোপন সংবাদের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী দাবি করেন, তিনি গরুটি ৪০ হাজার টাকায় কিনেছেন। তবে তাঁর ভুল হয়েছে কেনার সময় রসিদ না নেওয়ায়।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘চুরি যাওয়া গরু চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ