• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সিসি নিউজ।। লালমনিরহাট জেলায় প্রায় ২৫/৩০ মিনিট ধরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। অনেকে বলছেন এই শীত মৌসুমের শেষ দিকে এরকম শিলা বৃষ্টি কখনো দেখা যায়নি।

সোমবার (২১ ফেব্রুয়ারী)সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়। চলে প্রায় ২৫/৩০ মিনিট ধরে। এতে বিপাকে পড়ে জেলার হাজারো কৃষক। শিলা বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।

জানা গেছে, সদরের বড়বাড়ি, আদিতমারীর কমলাবাড়িও কালীগঞ্জ উপজেলায় ব্যাপক শিলা ও বৃষ্টিপাত হয়েছে। শিলাবৃষ্টি কারণে আলু, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, বোরো ধান, তামাক ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।

লালমনিরহাট জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, সদর উপজেলায় ও কালীগঞ্জ উপজেলাসহ বেশ কিছু স্থানে প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। এতে আলু, ভুট্টা, পিয়াজ, রসুন, মরিচ, তামাকসহ কৃষি ফসলের বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, উপজেলা কৃষি উপ-সহকারিগণ কৃষকের ফসলের ক্ষতির পরিমাণ এর তালিকা তৈরি করছে। তালিকা হাতে পেলে ক্ষতির পরিমান জানাতে পারবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ