• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের উদ্যোগে বিপি দিবস পালিত

সিসি নিউজ ।। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে স্যার রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৫তম জন্মবার্ষিকী ও বিপি দিবস- ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের উদ্যোগে কেক কাটা, পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান, মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা সম্পাদক এবং সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের সহ-সভাপতি মোছা. শামীমা আরা।
এ সময় বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলার সহকারী জেলা কমিশনার (সংগঠন) মো. মোজাহারুল ইসলাম, সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহকারী জেলা কমিশনার গার্ল ইন স্কাউটিং নিলুফা ইয়াছমিন লিপি (সিএএলটি), সৈয়দপুর উপজেলা স্কাউট লিডার মো. গোলাম মোস্তফা, ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক মোছা. নাসরীন আখতার, স্কাউট ইউনিট লিডার মোছা. মোসাররাত পারভীন (উডব্যাজার), সহকারী ইউনিট লিডার রোকসানা পারভীনসহ কাব ও স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাব ইউনিট লিডার মোছা. জান্নাতুন নেসা অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ