সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর থানা থেকে মাত্র ২০০ গজ দুরে গালামালের দোকানের দুটি সয়াবিন তেলের ড্রাম চুরি হয়েছে। বুধবার ভোরে শহরের শেরে বাংলা সড়কের পাশে বনফুল হোটেলের সামনে ইসলাম স্টোরস্ হতে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ড্রামের তেলের মূল্য মূল্য প্রায় ৬০ হাজার টাকা। ওইদিন বিকেলেই দোকান মালিক মো: কালাম বাদী হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর মো: কালাম তার দোকান বন্ধ করে বাসায় যান। পরেরদিন সকাল আটটার দিকে এসে দোকান খুলে দেখেন তার তেলের ড্রাম দুটি নেই। পরে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলের ড্রামদুটি খুজে বের করার ও চোরদের গ্রেপ্তারের চেস্ট চলছে।