• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ নামে জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি স্টিলের শেডের দ্বিতল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে হঠাৎ করে কারখানাটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এক সময় ধোয়ার পরিমাণ বেড়ে যায় ও আগুনের শিখা দেখতে পাই।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪ এর উপসহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ৭ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ