• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সন্ধ্যা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম

সিসি নিউজ ডেস্ক।। এক কোটি টিকা দেওয়ার জন্য বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চলবে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এক কোটির ওপরে টিকা দিতে পারবো বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব লোকমান হাকিম মিয়া।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই রেসপন্স করছে। আশা করি, আমরা এক কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরো বেশি দিতে পারবো।’

প্রথম ডোজের টিকা আজ শেষ না হলে সময় বাড়াবে কিনা? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজকে টার্গেট পূরণ না হলে সময় বাড়ানো হবে কিনা এবিষয়ে সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ