• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু

খানসামা প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় কাঠবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ছোট ভাই চন্দন কুমার রায় নরেশ (৪০)। আজ শনিবার সকাল ৮টার দিকে খানসামা বাজারের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন নিহতের বড় ভাই বিজয় কুমার রায় (৪৫)।

নিহত চন্দন কুমার রায় নরেশ ও আহত বিজয় কুমার রায় (৪৫) নীলফামারীর কিশোরগঞ্জের বাজে ডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে চন্দন রায় তাঁর বড় ভাই বিজয় কুমারকে বাসা থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকের ঝাড়বাড়ি ব্রাঞ্চে তাঁর কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। এ সময় খানসামা বাজারের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কাঠবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় চন্দন রায়। পরে গুরুতর আহত অবস্থায় বিজয় কুমারকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানা-পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অফিসার ইনচার্জ আরও বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ