• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গণটিকা কার্যক্রমের শেষদিনে খানসামায় উপস্থিতি বেশী নারীদের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। একদিনে এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এদিন পুরুষের চেয়ে টিকা গ্রহীতার সংখ্যায় নারী ও মেয়েদের উপস্থিতি বেশী দেখা যায়।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্র, ছাতিয়ানগড় কমিউনিটি ক্লিনিক ও হকেরহাট কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় নারী-পুরুষ সকালেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে নারীদের উপস্থিতি বেশী। ওই কেন্দ্রে নার্স-মিডওয়াইফ, এমটিইপিআই ও স্বাস্থ্য সহকারীদের টিকা দিতে হিমশিম খেতে দেখা যায়। তবে পরিস্থিতি সামাল দিতে কাজ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,  স্বাস্থ্য বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকগণ।

গণটিকা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে কার্যক্রম তদারকি করছেন ইউএনও রাশিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. সাব্বির হায়দার, আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল, ওসি কামাল হোসেন এবং স্বাস্থ্যকর্মীগণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, এদিন প্রায় পাঁচ হাজার মানুষকে করোনা টিকার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের মানুষের সমন্বয়ের ফলেই এই গণটিকা ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ