• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাজারো রুশ সেনার মরদেহ সরাতে রেড ক্রসের প্রতি আহ্বান

সিসি নিউজ ডেস্ক।। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারা যাওয়া ‘হাজারো’ রুশ সেনার মরদেহ ইউক্রেন থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেলেশ্চুক। আজ শনিবার তিনি এই আহ্বান জানিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি।

ভেলেশ্চুক জানিয়েছেন, আক্রমণ করতে আসা রুশ বাহিনীর কয়েক হাজার সেনা নিহত হয়েছে। রেড ক্রসের উচিৎ এই মরদেহগুলো রাশিয়ার কাছে ফেরত দেওয়া।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানায়, এখন পর্যন্ত সাড়ে তিন হাজার রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে কোনও হতাহতের কথা স্বীকার করা হয়নি।
গতকাল শুক্রবার আইটিভি নিউজের এক প্রতিবেদনে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নথি তুলে ধরা হয়েছে। এতে প্রকাশ পেয়েছে- সংঘাতে ব্যাপক হতাহতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে মস্কো এবং এ কাজের জন্য চিকিৎসক নিয়োগের প্রয়োজন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ