• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

সিসি নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এ জন্য দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের’ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারপ্রধানের প্রতিশ্রুতির আলোকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইন করা হচ্ছে।

নতুন দুই বিশ্ববিদ্যালয় আইন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের আদলে করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন রাষ্ট্রপতি। তিনি একজন স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছর মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। এ ছাড়া দুজন করে উপউপাচার্য এবং একজন করে কোষাধ্যক্ষ এসব বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ