• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি: সেবা গ্রহীতাদের ভোগান্তি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।  যা সরকারী ছুটির দিন ব্যাতীত আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সেবাগ্রহীতারা।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) খানসামা উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা হাজিরায় স্বাক্ষর করে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাকাসস খানসামা উপজেলা শাখার সভাপতি হায়দার আলী বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারী ছুটির দিন ব্যতিত ২৪ মার্চ পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। দেশের অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হলেও শুধুমাত্র মাঠ প্রশাসনের কর্মরত অফিস সহকারীরা চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসরে যাচ্ছেন। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত সহকারীদের কাজের গতিশীলতা অব্যাহত রাখতে পদোন্নতিসহ পদবী পরিবর্তন করার দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন বাকাসস খানসামা উপজেলা শাখার সাধারন সম্পাদক রুবেল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ