• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিকিৎসার আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে নার্স গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। নাটোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শিখা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালায় করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানকালে হাসপাতালে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।

শিখা খাতুন রাজশাহীর রাজপাড়া থানার ভাটপাড়া মহল্লার আব্দুর রহমান প্রামণিকের মেয়ে। তিনি ওই হাসপাতালের নার্স তথা ম্যানেজার হিসেবে কর্মরত। নার্সের আড়ালে ইয়াবা ব্যবসা চালাতেন ওই নারী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে নাটোর জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তৃতীয় তলার একটি কক্ষ (ডিউটি রুম) থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৯১ পিস ইয়াবা উদ্বার করা হয়। ওই কক্ষে রাতে থাকতেন নার্স শিখা খাতুন৷ তিনি হাসপাতালে থেকেই ইযাবা বিক্রি করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ