• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু স্কুলছাত্রের

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এজেড স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সকালে স্কুলে যাওয়ার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় বাবু। পথে হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে পড়তে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে বাবু মারা যায়।পরে স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটক করে এবং ট্রাকটিতে ভাংচুর চালায়।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্ততি সম্পন্ন করেছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ