ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। মুজিবশত বর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সিনিয়র সচিব মোহাম্মদ আফজাল হোসেন। শনিবার সকালে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও নির্মাণাধীন কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী স্থানীয় সরকার বিভাগ উপ পরিচালক আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,সহকারী কমিশনার (ভুমি) ইবনুল আবেদীন, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম,ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনসহ সকল ইউ পি সদস্য।