• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তালিকা করে অবৈধভাবে মজুতদারদের বিরুদ্ধে নজরদারি

সিসি নিউজ ডেস্ক ।। বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ানো বিশেষ করে সয়াবিন তেলের মজুতদারদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও থানা-পুলিশ। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘ইতিমধ্যে তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের তালিকা করেছেন। তালিকা অনুযায়ী প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে নজরদারি চলছে।’

দুই দিন আগে রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এক কৃষি কর্মকর্তার বাসা থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। তাঁর বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ লিটার ভোজ্য তেল উদ্ধার করে পুলিশ।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দারা নজরদারি শুরু করেছেন। কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেবেন।’

সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভোজ্যতেলের কোন ঘাটতি না থাকলেও ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছে। তেলের দাম বাড়বে-এই আশায় মজুত করে রাখছেন অনেক ব্যবসায়ী, আর মজুত করে রাখা ঠেকাতে গত কয়েক দিন ধরেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সরকারি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরও সংকট দেখিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চপর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়। এই নির্দেশনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা ইউনিটকে অসাধু ব্যবসায়ীদের ধরতে নজরদারি করতে বলে।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘শুধু সয়াবিন তেল না প্রতি বছর রমজান আসার আগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্য গুদামজাত করে বাজারে সংকট তৈরি করে। পরে তা বেশি দামে বিক্রির চেষ্টা করে। চলতি বছরও আসছে রমজানের আগেই বাজার কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। তাই তারা এমন পরিকল্পনা নিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ