• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর দক্ষিণখানে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কামরুল নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় পাঁচজন পুলিশ আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। দক্ষিণখানের কোটবাড়ি রেলগেট এলাকার রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মিছির আলী (৬১), আব্দুল্লাহ (৪০), রবিন (২৫), সিরাজুল ইসলাম (৩৫), মো. রনি (২৪), রাসেল মিয়া (৩২)।

কোটবাড়ি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, রেলগেট চেকপোস্টে গাঁজাসহ কামরুলকে আটক করে পুলিশ। পরে তাকে রেলগেটের পুলিশ বক্সে নিয়ে রাখা হয়। তখন কামরুলের বাবা লস্কর ও তাঁর সহযোগীরা পুলিশ বক্সে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াসিম ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) চারজন কনস্টেবল আহত হোন। পরে হাতকড়াসহ আসামি কামরুলকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

দক্ষিণখান থানা-পুলিশ সূত্রে জানা যায়, আহত পাঁচজন পুলিশকে প্রথমে উদ্ধার করে আব্দুল্লাহপুরের আইচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এএসআই ওয়াসিমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, ‘কোটবাড়ি চেকপোস্টে দুপুরের দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের সিকদারবাড়ী বস্তির মাদক ব্যবসায়ী কামরুলকে পুলিশ চেক করে। তখন চেকে করার সময় তার কাছে গাঁজা পায় পুলিশ। পরে তাকে আটক করার পর পরই তাঁর বাবা লস্করসহ শতাধিক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ আহত হোন। পরে পুলিশ আত্মরক্ষার্থে হামলাকারীদের উদ্দেশ্যে পাঁচ রাউন্ড গুলি চালায়।’

আফতাব উদ্দিন বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দক্ষিণখান থানার পরিদর্শক জানান, কামরুল ও তাঁর বাবা লস্কর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে উত্তরার বিভিন্ন থানায় একাধিক মাদক রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হবে। একটি মাদক মামলা এবং অপরটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অপরাধে।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বলেন, ‘চেক করার সময় আসামিরা পুলিশের ওপর চড়াও হয়েছিল। এতে এএসআই ওয়াশিম হালকা একটু আহত হয়েছেন। অপরদিকে এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ