• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিকাশ দোকানে চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বিকাশ দোকান থেকে টাকা চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলাবার রাত সোয়া দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির ২০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহ্নত মটরসাইকেল, তালা কাটার যন্ত্রও পোশাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আন্ত:জেলা চোরদলের সক্রিয় সদস্য নীলফামারীর সদর উপজেলার সোনারায় শাহপাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ (৩৫) ও একই উপজেলার কিসামত দলুয়া ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে ময়নুল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সৈয়দপুর শহরের নিয়মতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে অবস্থিত মেসার্স মশিউর ট্রেডার্স নামের বিকাশ ও গালামাল ব্যবসা প্রতিষ্ঠানে মালিক জুম্মার নামাজ আদায় করতে যান। এ সময় তার দোকানের শার্টারের তালা কেটে দোকানে রাখা বিকাশের ২ লাখ ৫৫ হাজার টাকা ওই দুইজন চুরি করে নিয়ে যান।

এ ঘটনায় ওইদিনই ভুক্তভোগী দোকান মালিক মশিউর বাদী হয়ে অজ্ঞাতনামার নামে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। সিসি ফুটেজের ছবি দেখে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়নুলকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান জানান, গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ