• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তৌহিদুল ইসলাম পারভেজ আর নেই

সিসি নিউজ ।। নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদ (নিকসু) এর সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পারভেজ (৪৩) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নলিল্লাহি রাজিউন। বুধবার ভোর রাত ৪টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নীলফামারী জেনারেল হাসাপালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন। নীলফামারী শহরের উকিলের মোড় এলাকার মৃত মোবারক আলীর দ্বিতীয় সন্তান তৌহিদুল ইসলাম পারভেজ। । পারভেজের খালাতো ভাই ওয়ালি মাহমুদ সুমন জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে হঠাৎ করে পারভেজ ভাই বুকে ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে নীলফামারী জেনালের হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বুধবার বাদ এশা নীলফামারী সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তৌহিদুল ইসলাম পারভেজ ছাত্রজীবনে নীলফামারী জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদের (নিকসু) রবু-নিক্সন প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) এবং পরবর্তীতে নিক্সন-পারভেজ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নীলফামারী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসায় নিয়োজিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যাস আবুল কালাম বারী পাইলট প্রমূখ। (ছবি আছে)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ