• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

সিসি নিউজ ডেস্ক ।। খুলনা নগরীতে রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

মামলার আসামিরা হলেন- কামরুল, জীবন, সুমন ও আলা। এদের মধ্যে কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র জানায়, গতকাল রাতে ওই গৃহবধূ ও তার স্বামী তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন লোক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। এরপর স্বামীকে বেধে রেখে ওই গৃহবধূকে চার থেকে পাঁচজনে ধর্ষণ করেন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়েএক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) আবু জাফর বলেন, ভুক্তভোগী বাদী হয়ে চার জনের নামে মামলা করেছেন। ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ