• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আর্ত মানবতার সেবায় স্বাধীনতা দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি।। আর্ত মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে ব্যতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন করল স্যোশাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাবেসী সদস্যরা। স্বাধীনতা দিবসে দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে মানুষের কল্যাণে নিজেদের
নিয়োজিত করতে দিনটিতে তারা আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের।

২৬মার্চ শনিবার দিনাজপুরের সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে স্যোশাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাবেসী সদস্যদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে দিনাজপুর এম আব্দুর রহিম
মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু, অর্থোপেডিক, সার্জারী, নিউরোসার্জারী, নাক-কান-গলা, চক্ষু, শিশু সার্জারী, দন্তরোগ, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ প্রায় অর্ধশত চিকিৎসক ও সার্জনগন রোগী দেখেন এবং প্রেসক্রিপশন প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে ৬নং আউলিয়াপুর
ইউনিয়নের বাসিন্দাসহ আশেপাশের এলাকার প্রায় সহস্রাধিক রোগী চিকিৎসা গ্রহন করেন।

স্যোশাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা: মো: সাজ্জাদ হোসেন জানান, বাংলাদেশ স্বাধীনতার অর্ধশতক পার করছে। আজকের তরুণদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের দীক্ষা দিতেই আমরা এধরণের কর্মসূচী হাতে নিয়েছি। তরুণরা যেন নিজেদের মানবতার কল্যাণে নিয়োজিত করতে পারে এজন্য আমাদের এধরণের কর্মসূচী অব্যাহত ধাকবে।

এসময় রোগীদের ফ্রি ঔষধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা এসময় হাতের নাগালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পেয়ে আপ্লুত হয়ে পড়েন। এধরণের একটি আয়োজন করার জন্য তারা আয়োজকদের ধন্যবাদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ