• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অস্ত্রসহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গ্রেফতার

সিসি নিউজ ডেস্ক।। পাবনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কাদের খান কদর (৫০) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

গ্রেফতার আবদুল কাদের খান কদর পাবনা পৌর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে এবং জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভাই। তার সহযোগী জেলার জালালপুর এলাকার ইব্রাহিম হোসেন (২৫)।

ওসি জানান, পাবনা শহর থেকে একদল লোক মাইক্রোবাসযোগে এসে জোর করে জমি দখল করছেন– এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দোনলা বন্দুক, গুলি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ