• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুল-কলেজে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস

সিসি নিউজ ডেস্ক।। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার রোজার মাসে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দিয়েছে।

সেখানে বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল থেকে রোজা শুরু হতে পারে। ৩ এপ্রিল রোজা শুরু হলে ২৬ এপ্রিল অর্থাৎ ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস চলবে। অন্য বছর পুরো রোজার মাসে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকলেও এবার ২০ রোজা অর্থাৎ ২২ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ