বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর আদর্শ হাইস্কুলের অবসরজণিত কারণে সিনিয়র সহকারী শিক্ষক শামসুজ্জামান ও নৈশপ্রহরী মো: আমিনুল ইসলামের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর বিজনেস ম্যানেজমেন্ট অ্যা- টেকনিক্যাল কলেজের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নুরে আলম সিদ্দীকি, বিরামপুর আদর্শ ইসলামিক কি-ার গার্টেনের সভাপতি মো: সাজেদুর রহমান, বিরামপুর বিজনেস ম্যানেজমেন্ট অ্যা- টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম সরকার সেলিম, আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী। আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা খাতুন, আদর্শ ইসলামিক কি-ার গার্টেনের অধ্যক্ষ আবু হানিফ ও ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের পক্ষ হতে, শিক্ষক শিক্ষিকাদের পক্ষ হতে এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে বিদায়ী সিনিয়র শিক্ষক শামসুজ্জামান ও নৈশপ্রহরী মো: আমিনুল ইসলামকে হাদিয়া-তোহফা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, অত্র বিদ্যালয় ২০১১সাল হতে প্রতিবছর শতভাগ উত্তীর্ণ, জেএসসি ও এসএসসি তে ফলাফলে এবং শিক্ষাবৃত্তিতে দিনাজপুর শিক্ষাবোর্ডে কৃতিত্বের স্বীকৃতি পেয়েছে।