• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভ্যানের চাকায় শাড়ীর আচল পেছিয়ে নারী শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি ।। ব্যাটারী চালিত রিকশাভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমা রানী রায় (২৮)। পথে ওই রিকশাভ্যানের চাকায় শাড়ীর আচল পেছিয়ে মৃত্যু হয় তার। প্রতিমা উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রায়ের স্ত্রী।
সোমবার (৪ এপ্রিল) সকালে নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ লক্ষ্মীরবাজার এলাকায় ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি ওই ইউনিয়নের লক্ষ্মীর বাজার এলাকায় আর্টিশান বিডি লিমিটেডে নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের দেবর অনিল চন্দ্র রায় (২৫) জানান, সকাল আটটার দিকে প্রতিদিনের ন্যায় ওই কারখানার কয়েকজন শ্রমিক মিলে ব্যাটারী চালিত রিকশাভানে কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমা। পথিমধ্যে ভ্যানের চাকার সঙ্গে শাড়ীর আচল পেচিয়ে ছিটকে সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে, নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলী জজ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘ঘটনাটি আমার ইউনিয়নে ঘটলেও তিনি পাশ্ববর্তী চওড়াবড়গাছা ইউনিয়নের বাসিন্দা। তাকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেন এলাকার লোকজন। পরে জানতে পেরেছি ওই নারী মারা গেছেন।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন,‘এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ