• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৮ প্রতিষ্ঠানে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের ৮টি ব্যবাসা প্রতিষ্ঠানে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান। নোংরা রান্নাঘর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ওই জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় । অভিযানের সময় উপজেলা ও পৌর স্যানেটারী পরিদর্শক আলতাফ হোসেন ও থানা পুলিশ সাথে ছিলেন। এর মধ্য শহরের ঢাকা বিরিয়ানি হাউসের রান্নাঘর অপরিস্কার, নোংরা পরিবেশে খাবার বিক্রি ও কাগজপত্র না থাকায় ৫ হাজার, আজিম উদ্দিন সুইটমিটে ইফতার সামগ্রীতে কাগজের পেপপার ঢাকা দেওয়ায় ২ হাজার, মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় মোল্লা অয়েল মিলের ২ হাজার, মাসুদ মোল্লা অয়েলের ২ হাজার , এমজি বাবু অয়েলের ৫০০, আলতাফ চাল ব্যবসায়ীর ২ হাজার , আজাদ চাল ঘরের ২ হাজার ও কলিম চালের দোকান মালিকের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসাব জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, এই রমজানে ভোক্তা অধিকার নিশ্চিতে সৈয়দপুরে নিয়মিতনিয়মিভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ